ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দুটি ভিন্ন জায়গায় ডিজেল ও কেরোসিন সংগ্রহের জন্য দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র নালিন থালদুয়া জানান, ওই দুই ব্যক্তিই সত্তরোর্ধ্ব। তারা দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদির আরামকো

পুলিশের মুখপাত্র নালিন থালদুয়া বলেন, ‘একজন ছিলেন ৭০ বছর বয়সী থ্রি-হুইলার চালক যিনি ডায়াবেটিক ও হার্টের রোগী ছিলেন এবং দ্বিতীয়জন ৭২ বছর বয়সী ছিলেন, দুজনেই জ্বালানি তেলের জন্য প্রায় চার ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করেছিলেন।’

প্রসঙ্গত, গুরুতর অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে শ্রীলঙ্কা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। দেশের ২য় বৃহত্তম সরবরাহকারী লাফগ্যাস ১২.৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৫৯ রুপি বাড়িয়েছে। জ্বালানি তেলের জন্য নাগরিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা