সংগৃহীত
বাণিজ্য

ডিজেল-কেরোসিনের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সোমবার (১ জুলাই) থেকে দেশের বাজারে ডিজেল-কেরোসিনের দাম লিটারপ্রতি ১ টাকা কমলো। কিন্তু অকটেন-পেট্রোলের দাম আগের দরেই রয়েছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার (৩০ জুন) রাতে ১টি প্রজ্ঞাপন জারি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এরপর জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে।

নতুন এই দাম অনুযায়ী, সারাদেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল-কেরোসিন ১০৭ টাকা ৭৫ পয়সা হতে কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। এই ক্ষেত্রে প্রতি লিটার ডিজেল-রোসিনে ১ টাকা কমেছে। কিন্তু অপরিবর্তিত রয়েছে অকটেন-পেট্রোলের দাম।

বর্তমান সরকার গত (২৯ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় গত (৭ মার্চ) ১ম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: গরুর মাংসের বাজারে আগুন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় অনেক বেড়েছে। এই মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সা এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ দশমিক ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে । এই মূল্য বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ১৮ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা