ছবি- সংগৃহিত
সারাদেশ

প্রেমিকার করা মামলায় বিয়ের দিন গ্রেফতার বর

মৌলভীবাজার প্রতিনিধি: প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে কনের বাড়িতে প্রবেশের আগেই গেট থেকে কাতার প্রবাসী শামিম আহমদ নামের এক বরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম আহমদের সঙ্গে ১২ বছর আগে একই গ্রামের এক তরুণীর সম্পর্ক ছিল। সেই সুবাদে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। কিন্তু বিয়ে হওয়ার আগেই শামিম প্রবাসে চলে যান। এতদিন ওই তরুণীর সঙ্গে মেবাইলফোনে যোগযোগ ছিল।

৭ বছর পর দেড় মাস আগে কাতার থেকে দেশে আসেন তিনি। এসে শামিমের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। সোমবার বর সেজে শামিম যখন কনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন ঠিক তখনই তার আগের প্রেমিকা থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। অভিযোগ পেয়ে রাজনগর থানার পুলিশ কনের বাড়ির গেট থেকে বরকে আটক করে।

আরও পড়ুন: পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত

পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চানা সংবাদমাধ্যমকে বলেন, ‘মেয়ে দাবি করেছে ১২ বছর ধরে তাদের সম্পর্ক। কিন্তু ছেলে সাত বছর পর দেড় মাস আগে দেশে এলেও কখনো স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি জানায়নি বা বিচারপ্রার্থী হয়নি। তার এমন অভিযোগের কোনো তথ্য-প্রমাণও নেই। অথচ বিয়ের দিন এসে অভিযোগ করেছে।’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বরকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা