আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় ইথিওপিয়ায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার বেনিশ্যাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইথিওপিয়ার মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) তাদের হত্যা করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অঞ্চলটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন। আফ্রিকার দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশটিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে সহিংসতা লেগে আছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের থেকে গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

গত ছয় সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে। এ যুদ্ধে সাড়ে ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের কারণে অন্যান্য অঞ্চল সেনাশূন্য হওয়ায় নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে।

ইথিওপিয়ার জ্যেষ্ঠ এক আঞ্চলিক কর্মকর্তা গাসু ডুগাজ জানিয়েছেন, বেনিশ্যাঙ্গুল-গুমুজ অঞ্চলের হামলা নিয়ে কর্তৃপক্ষ অবগত রয়েছে। হতাহত ও হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এর বাইরে কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা