আন্তর্জাতিক

কানাডা অনুমোদন দিলো মডার্নার টিকা 

আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্যবিভাগ। নাগরিকদের বড়দিন উৎসবের আগেই প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের।

দুই সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার অনুমোদন দেয় কানাডা। এবার করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকার অনুমোদন দিলো। এর আগে ১৪ ডিসেম্বর কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। ঐতিহাসিক এই প্রথম টিকা গ্রহণ করেন কুইবকীয়ান যিসেলে লেভেস্ককে আর তার আধা ঘণ্টা পর দ্বিতীয় টিকা দেয়া হয় টরন্টো হাসপাতালের স্বাস্থ্যসেবিকা অনিতা কোয়াইডেনজেনকে।

দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা, নাগরিকদের জানায়, করোনার প্রতিষেধক হিসেবে মডার্নার ভ্যাকসিনকে কার্যকর এবং নিরাপদ বিবেচনা করা হয়েছে। সরবরাহের ভিত্তিতে প্রথম ডোজ নির্ধারিত সময়ের আগেই প্রদান করার চেষ্টা হবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োটেক সংস্থার সাথে সরকারের চুক্তি অনুসারে কানাডা এই মাসে ভ্যাকসিনের এক লাখ ৬৮ ডোজ প্রদান করবে। অনুমোদনের ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি শুরু হবে। ২০২১ সালের মধ্যে কানাডায় ৪০ মিলিয়ন টিকার ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মডার্না।সূত্র:সিটিভিনিউজ

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা