আন্তর্জাতিক

ব্রাদারহুডকে নিন্দা না করায় ১শ ইমামকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা জানাতে এবং জুমআর খুতবায় প্রচারের জন্য সব ইমাম ও দাঈদের নির্দেশনা দিয়েছিল। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা করতে ব্যর্থ হওয়ায় ১শ ইমাম ও দাঈকে (ইসলাম প্রচারক) বরখাস্ত করেছে সৌদি আরব। স্থানীয় আল-ওয়াতান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

সৌদির অভিযোগ, ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। তারা সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই সৌদির ইমাম ও ধর্মপ্রচারককে নির্দেশ দেওয়া হয়, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করতে হবে।

প্রত্যেক ইমাম ও ধর্মপ্রচারক তাদের ব্যাপারে নিন্দা ও তাদের বিরুদ্ধে সতর্কতামূলক অবস্থানের বিষয়টি প্রচার করবেন।দেশটির সিনিয়র স্কলার্স কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে যে, ‘মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসবাদী সংগঠন। এটি ইসলামী জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে না। এটি একটি বিকৃত গোষ্ঠী, যা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়।

সৌদির নির্দেশনায় বলা হয়, প্রতি শুক্রবার জুমআর নমাজের পর মুসলিম ব্রাদারহুডের উদ্দেশ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এসব নির্দেশনা পালনে ব্যর্থ হওয়ার অভিযোগে ১০০ ইমাম ও দাঈকে বরখাস্ত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা