আন্তর্জাতিক

মুসলিমদের করোনা টিকা নিতে বাধা নেই : ফতোয়া কাউন্সিল

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি শরিয়ত অনুসারে, মানবদেহের সুরক্ষা এবং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ইসলামি অনুশাসন বিশ্লেষণ করে সংযুক্ত আরব আমিরাত থেকে দেওয়া ফতোয়ায় বলা হয়েছে - করোনা টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই।

শায়খ আব্দুল্লাহ বিন বায়াহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের এক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, মুসলিমদের জন্য করোনা টিকা নেওয়া হালাল (বৈধ) হবে কি না - সে ব্যাপারে দ্বিধা সৃষ্টি হলে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী আমিরাতের ফতোয়া কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন।

তার ওই জিজ্ঞাসার ভিত্তিতে কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের মতো দ্রুত সংক্রমণক্ষম মহামারির হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে টিকার কোনো বিকল্প নেই। যেহেতু, একজনের কারণে সবাই সংক্রমণ ঝুঁকিতে থাকবেন, তাই টিকা নেওয়ার মাধ্যমে এই মহামারি প্রতিরোধ করা ইসলামি আইন সমর্থন করে।

কাউন্সিলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনেকের দাবি অনুসারে যদি, টিকা তৈরিতে যদি হারাম (অবৈধ) কোনো উপাদান ব্যবহার করা হয়েও থাকে, তারপরও মানবজাতির বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে এবং কোনো বিকল্প না থাকায় ইসলাম টিকা নেওয়াকে সমর্থন করে।

পাশাপাশি, টিকাদান কার্যক্রম সফল করতে সকল মুসলিমকে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করার পরামর্শ দিয়েছে ফতোয়া কাউন্সিল। সূত্র : খালিজ টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা