আন্তর্জাতিক

করোনায় মৃত্যুকূপ যুক্তরাষ্ট্র, নতুন প্রাণহানি সাড়ে ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পিছুই ছাড়ছে না প্রাণঘাতি করোনাভাইরাস। দেশটিতে নতুন করে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ছুঁতে চলেছে।

থেমে নেই সংক্রমণও। গত একদিনেও ভাইরাসটির শিকার ২ লাখ মার্কিনি। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ পেরিয়েছে। তবে পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৯ হাজার ৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৭৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ২৮৮ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৫ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৬১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ২০ হাজার ৭৫৭ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ১১ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৬৭১ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৯ লাখ ৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৬ হাজার ৭৩৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৬ লাখের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৪৬৩ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৮৬ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার সাড়ে ৪ লাখ মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৪৫৭ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা