আন্তর্জাতিক

ভারতীয় বাহিনীকে পাকিস্তান সেনা প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেন, ‘যে কোনও মিসএডভেঞ্চার বা ভারতীয় আগ্রাসনের উচিত জবাব দেয়া হবে সব সময়।’ তিনি আরও বলেছেন, ভারতীয় সেনাবাহিনী প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। সম্প্রতি তারা জাতিসংঘের যানবাহনকে টার্গেট করেছে। এর ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকিতে পড়েছে। খবর অনলাইন ডন।

অনলাইন ডনের খবরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেন, ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজাদ জম্মু-কাশ্মীরে হামলা করে একজন নারীকে হত্যা করেছে। অল্প বয়সী এক বালক সহ দুজন বেসামরিক ব্যক্তি এতে আহত হয়েছে।

এরপর আজাদ জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বরফে আচ্ছাদিত এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান পরিদর্শনে যান সেনাপ্রধান বাজওয়া।পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে, এ সময় সেনাপ্রধানকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেসামরিক মানুষজনকে টার্গেট করছে বলে অভিযোগ করা হয়। তাকে জানানো হয়, সম্প্রতি ভারতীয় সেনারা জাতিসংঘের একটি গাড়ি টার্গেট করেছিল আন্তর্জাতিক নিয়মকানুন ও কনভেনশন লঙ্ঘন করে।

ডনের রিপোর্টে আরও বলা হয়, শুক্রবার ভারতীয় সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের একটি গাড়িতে গুলি করে। এ সময় সেই গাড়িতে আজাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়মিত পর্যবেক্ষণ মিশনে ছিলেন সামরিক দুজন পর্যবেক্ষক। গাড়িতে গুলি করাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিন্দনীয় কর্মকান্ড বলে অভিহিত করেছেন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী এই ইস্যুটি জাতিসংঘে তুলে ধরেছে পাকিস্তান। এ ঘটনার একটি স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে জাতিসংঘে। পাকিস্তানের সেনাপ্রধান প্রত্যয় ঘোষণা করে বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় নিরাপরাধ মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে পাকিস্তান সেনাবাহিনী। এর মাধ্যমে যেকোনও মূল্যে মাতৃভূমির সম্মান, মর্যাদা ও ভূখন্ডের অখন্ডতা রক্ষা করবে সেনাবাহিনী।

সেনা প্রধানের সফরের সেই ছবি ও ভিডিও পাকিস্তানের সেনাবাহিনীর প্রকাশ করেছে, তাতে অন্য সিনিয়র সেনা কমান্ডারদের দেখা যায় বরফ আচ্ছাদিত পথ ধরে এগিয়ে যেতে। তাকে ব্রিফ করার পর জেনারেল বাজওয়া সেনাবাহিনীর উদ্দেশে মুক্ত বক্তব্য রাখেন। এ সময় সেখানে সমবেত সেনারা পাকিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন।

তিনি নিয়ন্ত্রণ রেখায় পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস। শুরুতে আজাদ জম্মু-কাশ্মীরের কর্মকর্তারা জানান ভারতীয় সেনারা বিনা উস্কানিতে কোটলি জেলার গোই সেক্টরে এবং পুঞ্চ জেলার আশপাশের অঞ্চলে ভারি গোলা নিক্ষেপ করেছে। তারা বেসামরিক লোকজনকে টার্গেট করে এ হামলায় ভারি মর্টার এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা