আন্তর্জাতিক

প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় ৩৬ জনের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়াল থাবা থেকে বাদ গেলো না বরফঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকাও। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি শনাক্তের এক বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেলো। চলতি সপ্তাহে দুজন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৬ জন চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের।

এক সেনা সদস্য বলেন, আমাদের দুটি গবেষণা কেন্দ্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য চিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

এক চিকিৎসক বলেন, একটি জাহাজে একজনের শরীরে ভাইরাসটি সংক্রমণ হয়। পরে সেখানে থাকা বাকি সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অ্যান্টার্কটিকায় চিলির অন্তত ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা হানা দেয়ায় আপাতত সবগুলোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চিলি বাদেও অন্য দেশের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র রয়েছে মহাদেশটিতে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

বৃদ্ধি পাচ্ছে পানি, তলিয়ে যাচ্ছে গোমতী নদীর চর

কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গো...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা