আন্তর্জাতিক

মেক্সিকোয় বৃহস্পতিবার থেকে ভ্যাকসিন দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেক থেকে ভ্যাকসিনের প্রথম চালান হাতে পাওয়ার পরদিনই বৃহস্পতিবার করোনা ভাইরাসের (কোভিড-১৯) গণটিকাদান শুরু করবে মেক্সিকো।

বুধবার ( ২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সার্স-কভ-২ এর বিরুদ্ধে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছায়। দেশটির হেলথ আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গাতেই এ কথা জানান। খবর: এএফপি।

তিনি এক টুইট বার্তায় বলেন, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর টিকাদান শুরু হবে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম মেক্সিকো। সংক্রমনের হার অনুযায়ী দেশটিতে করোনায় মৃত্যু অন্য যে কোনও দেশের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে ১৩ লাখ সাড়ে ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১ লাখ সাড়ে ১৯ হাজার মানুষ। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৩ হাজারের বেশি রোগী।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা