আন্তর্জাতিক

সৌদি-ওমান-কুয়েতের জল-স্থল-আকাশ পথ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন আবিস্কার হওয়ার পর জল-স্থল পথসহ সকল আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব, ওমান ও কুয়েত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সৌদি আরব, কুয়েত ও ওমান আন্তর্জাতিক সকল যাত্রীদের জন্য তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার( ২২ ডিসেম্বর)ব্রিটিশ গণমাধ্যম বিবিসি খবরে বলা হয়, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি বার্তা সংস্থা এসপিএ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে এ কথা জানায়, যা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এতে বলা হয়, একটি নতুন ধরনের করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এ খবরের ভিত্তিতেই আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে বিদেশি যেসব বিমান সংস্থা এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।

এ ছাড়া আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশও স্থগিত থাকবে। এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরও এক সপ্তাহ বাড়তে পারে। একইভাবে কুয়েত সোমবার স্থানীয় সময় রাত ১১টা থেকে দেশটির সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বলে মিডল ইস্ট আই জানিয়েছে।

দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র সাদ আল-ওতাইবি বিষয়টি নিশ্চিত করেছেন। ১ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। একই সময় পর্যন্ত বন্ধ থাকবে স্থল সীমানা ও সমুদ্র বন্দর। মঙ্গলবার থেকে সমুদ্র, আকাশ, ও স্থলপথ বন্ধের ঘোষণা দিয়েছে ওমানও। সৌদি আরবের সঙ্গে স্থল সীমানা রয়েছে কুয়েত এবং ওমানের। তিন দেশই উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সদস্য।

এদিকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ৪০টি দেশ। যার মধ্যে আছে, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি, তুরস্ক। ভারতও একই সিদ্ধান্ত নিয়েছে। নতুন বৈশিষ্ট্যের এক করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে কয়েকদিন আগে জানান ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা

এ নিয়ে মারাত্মক উদ্বেগের পর রবিবার হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশ জুড়ে কঠোর লকডাউন জারি করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য পশ্চিম এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ইরানবিরোধী বিবৃতির কঠোর সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা