আন্তর্জাতিক

শিক্ষার্থীদের মালয়েশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে বিদেশী শিক্ষার্থীদের মালয়েশিয়া প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী (১ জানুয়ারী) শুক্রবার থেকে বিদেশি নতুন-পুরানো শিক্ষার্থীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লন্ডনসহ কয়েকটি শহরের শিক্ষার্থীদের এই মুহূর্তে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি আরও বলেন, যে সব নতুন ও পুরানো শিক্ষার্থী স্থানীয় বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো থেকে প্রবেশের অনুমতি ও থাকার বাসস্থান পেয়েছে তারাই কেবল নিজ নিজ অভিভাবকদের নিয়ে প্রবেশ করতে পারবে।

মালয়েশিয়া প্রবেশের তিনদিন আগে শিক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নিতে হবে। মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের দ্বিতীয়বার নমুনা দিতে হবে। এতে কোন শিক্ষার্থীর ফলাফল নেতিবাচক হলেও, তাহলে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হবে।

এছাড়া মালয়েশিয়ার সরকারের দেয়া স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম-এসওপি মেনে চলতে হবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সাথে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা