আন্তর্জাতিক

দাবানল থেকে ভয়ংকর রোগ ছড়ানোর আশংকা!

সান নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বছরের পর বছর ধরে দাবানলে পুড়ছে বনভূমি। মরছে বন্যপ্রাণি। হেক্টরের পর হেক্টর বনভূমিতে আগুন লাগায় ধোঁয়া তৈরি হচ্ছে। আগে ধারণা ছিল, এ ধোঁয়া থেকে মানুষের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু সম্প্রতি গবেষণা বলছে, দাবানলেই ছড়াতে পারে ভয়াবহ সংক্রামক সব রোগ।

দাবানল থেকে ছড়াতে পারে ভয়ংকর সংক্রামক ব্যাধি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, অগ্নিনির্বাপণ কর্মীরা সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে আছেন এ দূষণ থেকে। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাবানল থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ায় ক্ষতিকর প্রায় ৯০০টি ব্যাকটেরিয়া ও ছত্রাকের সন্ধান পেয়েছেন।

মস্কোর আইডাহো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. লেডা কবজিয়ার বলেন, দাবানলের ধোঁয়ার প্রাদুর্ভাব যেখানে ছিল না, সেখানে এসব অনুজীবের সন্ধান পাওয়া যায়নি। বনাঞ্চল পুড়ে যাওয়ায় ওই অঞ্চলের বাতাসে ধোঁয়ার সঙ্গে ক্ষতিকর অনুজীব মিশে যায়। ধোঁয়ায় মিশে থাকায় সূর্যের অতি বেগুনি রশ্মিও এদের ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে।

ড. কবজিয়ার বলেন, এরইমধ্যে বেশ কিছু অনুজীব শনাক্ত করা হয়েছে, যেগুলো শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে যেমন অ্যাজমা। এমন অনেক ধারণা আছে দাবানল থেকে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকির। দাবানলের লেলিহান শিখা ধ্বংস করে দিয়ে যায় আশপাশের সবকিছু, নিবিড় বনভূমি থেকে বন্যপ্রাণী। দাবানলের প্রলয়ঙ্কারী ধোঁয়া হতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাসের মতো জীবাণুর বাহক।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা