ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ নুসরাত জাহান অপির বসতঘরে পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালানো হলেও এখনো কার্যকর বিচার নিশ্চিত হয়নি। মামলার প্রধান আসামিসহ কয়েকজন দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় বাদী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী নুসরাত জাহান অপি বলেন, তাঁর স্বামী মো. জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। গত ৭ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু মামলার কাগজপত্র হাতে পাওয়ার আগেই ৮ জানুয়ারি প্রধান আসামি মো. সফিকুর রহমান মাস্টার জামিনে মুক্তি পান। অপর গ্রেপ্তার আসামি সামসুল ইসলাম হিরা কারাগারে রয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৬ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে বসতঘর ও ভবন ভাঙচুর করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টিলের আলমারি, ওয়াল শোকেস, দুটি খাট, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ ৫৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহলের কারণে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন, জাহাঙ্গীর শিকদার, লাভলি আক্তার, জোসনা, মিনারা, মৌসুমী, আনুস শিকদার, রিপন মোল্লা, রাসেল চৌধুরী, মকবুল মোল্লা, নব মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক...

‘আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো কোথায়?’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দী...

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা