সারাদেশ

নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি রাস্তা মেরামতকাজে নিয়োজিত রোলারের চাপায় মো. আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম একই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া শিশুটির ওপর রোলারটি উঠে যায়। এতে রোলারের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আজিম এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রোলার চালক মো. জসিম উদ্দিনকে দুষছেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক পলাতক রয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা