আন্তর্জাতিক

কৃষকদের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে পাস হওয়া বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে প্রায় ২ কোটি স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) কৃষকদের সংগ্রহ করা প্রায় ২ কোটি স্বাক্ষর জমা দিতে রাষ্ট্রপতি ভবনে যান।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে তিনি সেই তিন আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।

কংগ্রেস দলীয় সংসদ সদস্য কে সুরেশ বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে বিজয় চক থেকে সেই বিক্ষোভ শুরু হয়েছে। সুরেশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘বিরোধী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষকদের সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু, রাষ্ট্রপতি বা সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি এবং অন্যান্য প্রবীণ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং কৃষকদের সমস্যা সমাধানে তার হস্তক্ষেপ চেয়ে ২ কোটি স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দেবেন তিনি আরও যোগ করেন। এর আগে বিতর্কিত সেই তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে রাহুল গান্ধী পাঞ্জাব এবং হরিয়ানায় ট্র্যাক্টর সমাবেশ করেছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা