আন্তর্জাতিক

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্রীড়া ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরা দুই ফুটবলারের একজন দিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিদের কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।

দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ তিন দিনের শোক ঘোষণা করেন। যা শুরু হয়েছে বুধবার (২৫ নভেম্বর) থেকে। প্রেসিডেন্ট আলবার্তা শোক বার্তায় বলেন, ‘আপনি সর্বকালের সেরা ছিলেন। আপনার আগমনের জন্য ধন্যবাদ, দিয়েগো। আমরা সারাজীবন আপনাকে স্মরণ করবো। আজকের দিনটি সকল আর্জেন্টাইনের জন্য খারাপ একটি দিন। শোকের দিন। আমার সন্দেহ হয় ম্যারাডোনার মতো খেলোয়াড় আমরা হয়তো আর দেখবো না।’

৬০ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া ম্যারাডোনা দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত। সেই কারণেই কিনা বিভিন্ন শারীরীক সমস্যা তার লেগেই থাকতো। সম্প্রতি তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। গত মাসের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই ছিলেন।

বুধবার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। মুহূর্তেই নয়টি অ্যাম্বুলেন্স হাজির হয় তার বাড়িতে। কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেননি ১৯৮৬ সালে অনেকটা একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা। তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন চিরতরে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

৪৫ বছরের পর পুরুষদের জন্য সতর্কবার্তা !

ভারতীয় উপমহাদেশে পুরুষদের মধ্যে প্রোস্টেট-সংক্রান্ত রোগ, বিশেষ করে প্রোস্টেট...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ট্রাফিক শৃঙ্খলায় ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা । ...

পিরোজপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে প...

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা