আন্তর্জাতিক

‘ট্রাম্পের পরাজয় মানেই ইরানের বিজয়’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানেই হলো ইরানের বিজয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

দেশটির মন্ত্রিসভায় বুধবার (২৫ নভেম্বর) এক ভাষণে রুহানি এ মন্তব্য করেন। ট্রাম্প প্রশাসন গত তিন বছর ধরে অন্যায়ভাবে ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি করেন ইরানি প্রেসিডেন্ট। খবর তাসনিম নিউজের।

তিনি আশা করেন, বাইডেন প্রশাসন মার্কিন ইমেজ পুনরুদ্ধার করতে মিথ্যা অভিযোগে ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

হোয়াইট হাউসে বাজতে শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঘণ্টা। নাটকীয় নানা কর্মকাণ্ডের মাধ্যমে গত চার বছর প্রায় প্রতিদিন প্রেসিডেন্ট ভবন মাতিয়ে রেখেছিলেন তিনি।

এমন কম দিনই গেছে, যেদিন সংবাদের শিরোনাম হননি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। এই সত্য ও বাস্তবতা এড়াতে পারছেন না।

পরাজয় না মানলেও ইঙ্গিত দিয়েছেন ক্ষমতা ছাড়ার। এখন বিদায় নেয়ার পালা। হোয়াইট হাউসে তাই বিদায়ের করুণ আবহ বিরাজ করছে।

গত দুই সপ্তাহ ধরে কোনো প্রাণচাঞ্চল্য নেই। অনেকটাই শান্ত হয়ে পড়েছে ওয়েস্ট উইং নামে সবসময় গমগম করা এলাকাটিও।

এদিকে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পুনরুত্থান হয়েছে। অন্যের দ্বারা পরিচালিত হতে নয়, বিশ্বকে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত।’ মঙ্গলবার ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

এ ছাড়া মহামারী করোনাভাইরাস ও জলবায়ু পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি বিশ্বব্যাপী জোটবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিকসহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে তার ঐতিহাসিক নেতৃত্বের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করবেন বলেও জানান বাইডেন।

তিনি বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পুরো চিত্রটা পাল্টে ফেলেছেন। এখন যুক্তরাষ্ট্র সর্বাগ্রে একাই রয়েছে। আমরা একে এমন জায়গায় নেব, যেখানে আমাদের মিত্ররাও সম্মানের সঙ্গে থাকতে পারে।’

প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেছে। ভোট গণনা ও বুথফেরত জরিপে পরাজয় স্পষ্ট হলেও তা মানতে অস্বীকার করতে থাকেন ট্রাম্প।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা