আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ২০ হাজার ৯৯৩।

করোনায় সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮৪১ জনের। তবে করোনা থেকে সুস্থতার হারও অনেক। আক্রান্তদের মধ্যে ৪ কোটি ২০ লাখ ৩২ হাজার ১০৪ জন ইতোমধ্যেই সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

করোনার প্রাদুর্ভাবের প্রায় এক বছর হয়ে এলো। এর মধ্যেই বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে নতুন করে একদিনে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ওই পরিসংখ্যান বলছে, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৪ হাজার ১৫০ জন।

এদিকে, সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮৬ লাখ ৭৯ হাজার ১৩৮ জন।

অপরদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৭৯৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ১২ হাজার ৮৪৭ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৭০ হাজার ৯৭ জন। এর মধ্যে মারা গেছে ৫০ হাজার ৬১৮ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫২ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৫০৩। এর মধ্যে মারা গেছে ৩৭ হাজার ৫৩৮ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ লাখ ৬০ হাজার ৪১৯ জন।

স্পেনে এখন পর্যন্ত মোট সংক্রমণ ১৬ লাখ ২২ হাজার ৬৩২। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ৩৭ জন। অপরদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৭ জন এবং মারা গেছে ৫৬ হাজার ৫৩৩ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৮৭৪ জন। দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৮ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৩৭ হাজার ১৪৯ জন।

আর্জেন্টিনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৩৮৮। এর মধ্যে মারা গেছে ৩৭ হাজার ৭১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অপরদিকে কলোম্বিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৯৯১। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৮৬০ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা