আন্তর্জাতিক

করোনায় ফের মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর গতি বাড়ছেই। দেশটিতে নতুন করে একদিনে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ওই পরিসংখ্যান বলছে, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৪ হাজার ১৫০ জন।

বৃহস্পতিবার দেশটিতে থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে লোকজন পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলিত হচ্ছে। ছুটির দিনে বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে, বিমানবন্দরগুলোতে লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। করোনা ঝুঁকি নিয়ে যেসব সতর্কতা জারি করা হচ্ছে লোকজন সেগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।

এদিকে, বেশ কিছু ভ্যাকসিন ইতোমধ্যেই প্রায় ৯৫ শতাংশ কার্যকারিতার প্রমাণ দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে ভাষণ দেবেন জো বাইডেন।


তিনি থ্যাংকসগিভিং উৎসবকে কেন্দ্র করে টেলিভিশনে ভাষণ দিয়েছেন। লোকজনকে এই উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আপনারা আবারও আগের মতো জীবন-যাপনে ফিরে যেতে পারবেন। জীবন-যাত্রা আবারও আগের গতিতে ফিরে যাবে। এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডা. মোনসেফ স্লাউয়ি জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে আমেরিকানরা ভ্যাকসিন পেতে পারেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সহজলভ্য করার চেষ্টা চলছে।

গত শুক্রবার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এর আগে যৌথভাবে তৈরি করোনার এই ভ্যাকসিন ‘৯৫ শতাংশ কার্যকর’ বলে উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, ফাইজার ও বায়োএনটেকের তৈরি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৫ শতাংশ কার্যকর। চলতি বছরের শেষ দিকেই ৫ কোটি ভ্যাকসিন তৈরির আশা প্রকাশ করেছে ফাইজার।

সম্প্রতি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নাও জানিয়েছে যে, তাদের তৈরি ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর। আগামী কয়েক সপ্তাহর মধ্যেই ভ্যাকসিনের অনুমোদন পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা