উলফার সদস্যরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল পাকিস্তানে
আন্তর্জাতিক

উলফার সদস্যরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার সাত সদস্যের একটি দল পাকিস্তানে অস্ত্র চালানোর ও জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।

সাত সদস্যের এই দলের নেতৃত্ব দেন উলফার ডেপুটি কমাণ্ডার-ইন-চিফ দৃষ্টি রাজখোরা। দলটি সম্প্রতি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, দৃষ্টি রাজখোরা এবং উলফা’র এই দলের অন্যান্য সদস্যরা ২০০৫ সালে আফগানিস্তান সীমান্তে পেশোয়ারের একটি জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলেন।

তিনি জানান, পাকিস্তানি এজেন্সিগুলি এই সাত সদস্যের গ্রুপের জন্য ভুয়া পাসপোর্টের ব্যবস্থা করেছিল। দৃষ্টি রাজখোরার পাসপোর্টে শিলংয়ের অজ্ঞাত পরিচয় খাসিয়ার নাম ছিল এবং প্রশিক্ষণের মেয়াদ ছিল দুই মাস। এসময় তাদের ‘আরপিজি’ এবং ‘আইইডি’ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এছাড়া উলফার কমপক্ষে চারটি ব্যাচকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও এসময় জানান ওই নিরাপত্তা কর্মকর্তা। সূত্র: জাস্টআর্থ নিউজ

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা