আন্তর্জাতিক

নেতানিয়াহু ও আবু ধাবির ক্রাউন প্রিন্স নোবেল পুরস্কারের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক . ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পুরস্কার পেতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উভয় নেতা ২০২১ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নোবেল জয়ী ডেভিড ট্রিম্বল মঙ্গলবার নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহু ও আরব আমিরাতের ক্রাউন প্রিন্সি মুহাম্মদ বিন যায়েদের নাম নোবেল কমিটির কাছে জমা দিয়েছেন।

ডেভিড ট্রিম্বল উত্তর আয়ারল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ও ১৯৯৮ সালে, উত্তর আয়ারল্যান্ডের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে গুড ফ্রাইডে চুক্তির জন্য ট্রিম্বল ও জন হিউম নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। নোবেল জয়ী হিসেবে ট্রিম্বল কাউকে নোবেল পুরস্কার প্রদানের জন্য যে কারোর নাম প্রস্তাব করার অধিকার রাখেন।

নোবেল কমিটি তার এই প্রস্তাব বিবেচনায় রাখবে বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম পিস এ্যাকর্ড অনুযায়ী ইসরাইল ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমিরাতের মুহাম্মদ বিন যায়েদ ১৩ আগস্ট একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেন, তারা ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়ে একমত হয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সূত্র : খালিজ টাইমস।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা