আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।গত মঙ্গলবার(২৪ নভেম্বর) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ইসরায়েল টুডে জানায়, আগামী সপ্তাহের শুরুতে আমিরাত ও বাহরাইনে ‘ঐতিহাসিক’ সফরে যাবেন নেতানিয়াহু।প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুটিতে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী প্রকাশ্যে সফর করবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত রোববার সৌদি যুবরাজ সালমানের সঙ্গে গোপনে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিওম সিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র চাপেই এ বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন। নেতানিয়াহু ওই বৈঠকে যোগ দিতে গোপনে সেখানে যান। তবে, নেতানিয়াহুর বৈঠকে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছে সৌদি আরব।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিক চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। একে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ‘ফিলিস্তিনিদের ওপর বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত’ বলে উল্লেখ করে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা