ছবি: সংগৃহীত
প্রবাস

বাহরাইনে প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বাস সংঘর্ষে আহত ১৮

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন (৪৩) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

বাহরাইন প্রবাসী সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করার পর নিজেই হেঁটে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, আমার স্বামীর দেশে আসার কথা ছিল। সেই আসা এখন শেষ আসা হলো। আমার সব শেষ হয়ে গেল।

আরও পড়ুন : হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

সরকারের সহযোগিতা ও আইনি প্রক্রিয়া শেষে স্বামীর মরদেহ দূতাবাসের মাধ্যমে শিগগিরই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, ২০০৬ সালে ভাগ্য পরিবর্তনের আশায় বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন সাহাব উদ্দিন। তিনি স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আরও পড়ুন : দেশে ফিরছেন ১৭০০ বাংলাদেশি

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহাব উদ্দিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা