প্রবাস

দ. আফ্রিকায় গুলিতে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টিতে পশুর হাটে ভোগান্তি

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোয় এ ঘটনা ঘটে।

নিহত রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনদ্দি উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।

আরও পড়ুন : পবিত্র হজ আজ

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা আসিফ হোসেন জানান, রাত ৯টার দিকে এক অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বে থেকে রিগানের দোকানের সামনে ওঁত পেতে ছিল। রিগান মালামাল ক্রয় করে দোকানের সামনে আসার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ বলেন, আমার বড় ভাই রিগান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ২০১৮ সালে বিয়ে করেন। তিন বছরের তার একটা ছেলে সন্তান আছে। ভাইয়ার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : সেন্টমার্টিন নিয়ন্ত্রণের আলোচনা হয়নি

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন জানান, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে রিগান আজ কফিন বন্দী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা