ছবি : সংগৃহিত
প্রবাস
সাংবাদিক হত্যাকাণ্ড

জড়িতদের গ্রেফতার দাবিতে কাতারে প্রতিবাদ

কাতার প্রতিনিধি: বাংলাদেশের জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।

আরও পড়ুন: কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা বৈশাখী রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মামুন এর সভাপতিত্বে ও সদস্য কাজী মোহাম্মদ শামীম এর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের আহবায়ক কমিটির সদস্য সচিব আকবর হোসেন বাচ্চু, সদস্য এম এ সালাম, সদস্য আহসান উল্লাহ সজীব, সদস্য জি এম আকাশ, সদস্য সজল মালাকার, সদস্য মহিউদ্দিন চৌধুরী, সদস্য আবদুল জলিল, বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতার এর সভাপতি অধ্যাপক আমিনুল হক কাজল প্রমুখ।

আরও পড়ুন: সাংবাদিক হত্যায় কাউকে ছাড় নয়

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সন্ত্রাসী হামলায় একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সাংবাদিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের ঔদ্ধত্য ক্রমশ বেড়ে গেছে।

অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা