প্রতীকী ছবি
প্রবাস

মালয়েশিয়ায় দগ্ধ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির উজ্জামান (৪২)।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল দেশ

জানা যায়, শুক্রবার (১৬ জুন) সকাল ৯টা ৩০মিনিটে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের মনির।

বৃহস্পতিবার (১৫ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান এবং দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: টোঙ্গায় ৭.২ মাত্রার ভূমিকম্প

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মনির। বাকি ৩ জন, একই জেলার রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২), বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দগ্ধদের চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা