প্রবাস

মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৪ বাংলাদেশি।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটে ফোনে আগুন লাগার খবর পান। এরপর বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ৩৬ জন কর্মকর্তা-কর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন জানান, ছাপাখানাটি ৬০/৮০ বর্গফুট আয়তনের। এতে বায়ু চলাচলের পর্যাপ্ত জায়গা ছিল না। এ কারণে আগুন লাগার পর ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

পরে দমকল কর্মীরা ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। ঘটনা তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা