আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটেছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : দক্ষতা বাড়াতে সমঝোতা স্মারক সই

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপাচার কাউন্টারের পাশে হঠাৎ ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর চত্বর। সঙ্গে সঙ্গে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন : গ্রিসে নৌকা ডুবি, ৭৮ অভিবাসীর মৃত্যু

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পরে আরও ছয়টি ইউনিট এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : শেখ হাসিনার বক্তব্যের প্রতি চীনের সমর্থন

বিধান নগরের পুলিশ কমিশনার বলেছেন, আগুন লেগেছিল, কিন্তু দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আগুন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধান নগর পুলিশ কমিশনার গৌরব শর্মা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা