ছবি-সংগৃহীত
প্রবাস

১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ১১ লাখ ৩৬ হাজার ২২টি কর্মসংস্থান কোটা অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

মালয়েশিয়ার স্থানীয় পত্রিকা সিনার হারিয়ানের এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার মালয়েশিয়ার জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে প্রশ্নোত্তর পর্বে ১১ লাখ বিদেশি কর্মী নেয়ার তথ্য জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার।

ভি শিবকুমার বলেন, কোম্পানি মালিকদের মাধ্যমে বিদেশি কর্মীদের প্রবেশ প্রক্রিয়ার দিকে নজর দেয়া হচ্ছে। দেশের স্বার্থ ও খ্যাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই নিয়োগকর্তাদের মাধ্যমে শ্রমের মানদণ্ড মেনে চলার দিকেও নজর রাখছে মালয়েশিয়া সরকার।

এর মধ্যে চার লাখ ৬৭ হাজার ৫৯০টি কোটা চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

আরও বলা হয়, ১১ লাখ বিদেশি কর্মীর মধ্যে উৎপাদন খাতে চার লাখ ৬৯ হাজার ১০৬টি, নির্মাণ খাতে তিন লাখ ৫৯ হাজার ৮৯৯টি, সেবা খাতে এক লাখ ৭১ হাজার ৪৯০টি, আবাদে ৮৫ হাজার ৬৭৮টি, কৃষিতে ৪৯ হাজার ৪৭৩টি এবং খনি ও খনন খাতে ৩৭৬টি কোটা অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী

এর মধ্যে চলতি মাসের ২ তারিখ পর্যন্ত তিন লাখ ৫৭ হাজার ৩২৮ কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করেছে হাইকমিশন। আর মালয়েশিয়ায় পৌঁছেছেন এক লাখ ৬৩ হাজার ৪০৩ কর্মী। এছাড়া সত্যায়ন করা এক লাখ ৯৩ হাজার ৯২৫ কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নেবে। এখন পর্যন্ত চার লাখ ২৭ হাজার ৭৫৯ জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা