ছবি : সংগৃহিত
জাতীয়

বৃষ্টিতে পশুর হাটে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী বায়ূর প্রভাবে দেশজুড়ে হচ্ছে বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি হওয়ায় রাজধানীর কোরবানির পশুর হাটের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ক্রেতাদের হাটে কাঁদা পায়ে ঘুরতে হচ্ছে। সব মিলে বৃষ্টিতে ভোগান্তির শেষ নেই গরুর হাটে।

আরও পড়ুন: দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস

মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকেই রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

রাজধানীর শনিরআখড়াতে সকালে গরুর হাট ঘুরে দেখা যায়, থেমে থেমে বৃষ্টিতে কাঁদা আর গোবরে একাকার হাট। ক্রেতারা মাঠে ঢুকতে বেকায়দায় পড়ছেন।

বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে গরুকে রক্ষা করতে পাশ থেকে বালু নিয়ে গরুর দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে, ত্রিপল ও পলিথিন দিয়ে উপরে ছাউনি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে জানিয়ে বৃষ্টি-কাদা পেরিয়ে হাটে আসা ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ঠিকমতো গরু দেখা যাচ্ছে না।

সোবাহান আলী ফরিদপুর থেকে গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, আজ ও আগামীকাল বুধবার হাট আছে। কখন গরু বিক্রি হয় তার নিশ্চয়তা নেই। শেষদিন পর্যন্ত গরুর নিয়ে হাটে থাকবো।

সরেজমিন ঘুরে জানা যায়, কুষ্টিয়া ও মেহেরপুর, মাদারীপুর, ফরিদপুরের খামারি ও পাইকাররা তাদের গরু নিয়ে এসেছেন। মাঠ ছাড়িয়ে আশপাশের বিভিন্ন গলিতে গরু রাখা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা

সকালে বৃষ্টির কারণে হাট এখনও জমে নাই জানিয়ে হাটের সদস্য সচিব ইমতিয়াজ রাফি উল হাসান বলেন, সকাল থেকে ২০টি গরু বিক্রি হয়েছে।

রাজধানীর রায়েবাগের বাসিন্দা ও ব্যবসায়ী আলিফ হাসান বলেন, পাইকারি ব‌্যবসায়ীরা এক লাখ টাকার গরু দেড় লাখ থেকে পৌনে দুই লাখ দাম চাইছে। এ কারণে বিক্রি কম। গরু বেচা-কেনার সময় আজ রাত থেকে।

তিনি বলেন, আমাদের গরু রাখার জায়গা আছে তারপরেও আমরা একদিন আগে গরু কিনি। যাদের রাখার জায়গা নাই, তারা বুধবার কিনবেন।

আরও পড়ুন: ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে

গতকাল সোমবারও হাটে এসেছি। আজও আসলাম। গরু দেখছি। পছন্দ হইলে গরু কিংবা মহিষ কিনব বলেও জানান তিনি।

এদিকে হাটে ইউসিবি, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তে বুথ বসানো হয়েছে।

আগামীকাল বুধবার থেকে হাট বেচা-কেনা জমবে বলে জানান শনিরআখড়া হাটের সদস্য সচিব ইমতিয়াজ রাফি উল হাসান।

আরও পড়ুন: সিইসির দুঃখ প্রকাশ

তিনি বলেন, বিক্রমপুরের মীরকাদিমের ২৫০টি গরু আসবে। কেরানীগঞ্জের কলাতিয়ার গরুও বিখ্যাত। এই গরুও আজ আসবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা