ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪০
আন্তর্জাতিক

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪০

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকার বৃহৎ দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা সবাই একটি টেক্সটাইল কোম্পানির শ্রমিক।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সকালে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক-বাসে সংঘর্ষের সময় বাসটিতে ৫০ জন শ্রমিক ছিলেন। তারা সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়েছেন। বাকি ৩ জন জরুরি সেবা কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় মারা যান ।

সিসি টিভি ফুটেজ বিশ্লেষন করে দেখা গেছে, ভাঙা কাচের গুঁড়ি, দুই গাড়ির বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এসএ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা