জো বাইডেনকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
আন্তর্জাতিক

জো বাইডেনকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়ে কারচুপির অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্রে অশান্ত পরিবেশ বজায় থাকায় চীন মার্কিন নতুন প্রেসিডেন্টকে সম্মান জানাতে চুপ করে ছিল। অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

বুধবার ( ২৫ নভেম্বর) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতার ভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে। জো বাইডেন নির্বাচনে জয়লাভ করার কয়েক সপ্তাহ হয়ে গেলেও শি চিনপিংয়ের নীরব থাকার বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়।

২০১৬ সালের নির্বাচনে জয়লাভ করার ৬ দিনের মাথায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। তবে ১৩ নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠায়। এখন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন চিনপিং।

বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট। তিনি জানান, বাণিজ্য ও প্রযুক্তি বিরোধ থেকে শুরু করে হংকং কিংবা করোনা মহামারিসহ নানা ইস্যুতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪ বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।

চিনপিং বলেন, ‘শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে ‘ প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে হার স্বীকার করে না নিলেও ক্ষমতা হস্তান্তরের জন্য অনুমতি দিয়েছেন। যার মাধ্যমে বাইডেনের জয়কে পরোক্ষ স্বীকার করে নিলেন তিনি। এর একদিন পরেই বাইডেনকে অভিনন্দন জানালেন চিনপিং।

সান নিউজ/এসএ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা