ছবি: সংগৃহীত
ফিচার

কৃষিতে উদ্যোক্তা তৈরি করে যাচ্ছেন সাইদুল

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় শিক্ষিত বেকার ও সাধারণ কৃষককে পরামর্শ দিয়ে উদ্যোক্তা তৈরি করে পতিত জমি চাষাবাদ এবং খামার সার ও কম্পোস্ট সার তৈরিতে প্রতিনিয়ত পাশে থাকছেন কৃষকের বন্ধু সাইদুল ইসলাম।

আরও পড়ুন: আইবিটিআরএ'র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

তিনি ভালুকা উপজেলার কৃষি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে হবিরবাড়ীর ইউনিয়নের হবিরবাড়ীর ব্লকের দায়িত্বে আছেন। বর্তমানে তিনি নব কৃষি উদ্যোক্তা ব্যক্তি তৈরি হিসেবে পরিচিত লাভ করেছেন।

সাইদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে সু-সম্পর্ক রেখে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি ফসলের ক্ষতিকর পোকা-মাকড় দমনে ফসলের মাঠে কৃষকদের নিয়ে নিয়মিত আলোক ফাঁদ করে যাচ্ছেন। এতে কৃষকরা আতঙ্কিত নয়, বরং সচেতন হচ্ছেন এবং আগাম পূর্বাভাস পাচ্ছেন।

আরও পড়ুন: পেঁয়াজের দাম কমেছে

এছাড়া তিনি পতিত জমির সদ্ব্যবহার এবং বিভিন্ন কোম্পানির বাউন্ডারির ভিতরে সাময়িক পতিত জমিকে সবজি চাষের মাধ্যমে চাষাবাদের আওতায় এনে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

সেই সাথে মাটির স্বাস্থ্য রক্ষায় আধুনিক উপায়ে সরকারি সহায়তায় ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে অগ্রজ কৃষকদের নিয়ে ভার্মি কম্পোস্ট, খামারজাত সার ও অন্যান্য কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার করে যাচ্ছেন।

কৃষিতে নব উদ্যোক্তা তৈরি করে পুষ্টি বাগান ও ফল বাগান সৃজনে তিনি নিয়মিত কৃষকদের সাথে করে যাচ্ছেন উঠান বৈঠক।

আরও পড়ুন: চারটি পরীক্ষা স্থগিত

হবিরবাড়ী এলাকার জয়নাল আবেদীন বলেন, পতিত জমি চাষাবাদের ব্যবহার ও ফসলি জমির মাটির প্রাণ জৈব কম্পোস্ট সার তৈরি ও ফসলের মাঠে ব্যবহারে সার্বিকভাবে আমাদের সব সময় পাশে থেকে সহযোগিতা করে কৃষকের বন্ধু কৃষি উদ্যোক্তা সাইদুল ইসলাম ভাই।

হবিবাড়ী এলাকার কৃষক আবদুর রশিদ, মো. আমির, আ. আব্বাস, মো. আলাল মিয়া ও জালাল উদ্দিন বলেন, কৃষি কাজ করে আমাদের সংসার জীবনের খরচ চালাতে হয়।

আরও পড়ুন: গ্রেফতারের পর আদালতে এ্যানি

এ বছর আমন ধানের ফসন ভালো হয়েছে। তবে পোকা-মাকড়, ইঁদুর, রোগবালাই থেকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তার কাছ থেকে আমরা এলাকার প্রায় সকল কৃষক আমন ধানের সুরক্ষার সন্ধ্যাকালীন আলোক ফাঁদ তৈরির প্রশিক্ষণ গ্রহণ করি।

কৃষি কর্মকর্তা সাইদুল স্যার আমাদের সমস্যার কথা শোনামাত্রই চলে আসেন। তবে এ বছর প্রবল বর্ষণের কারণে জমির আমন ধান পানিতে ডুবে যায়। পানি নামার সাথে সাথে তার পরামর্শে আমরা ফসলি জমিতে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: ত্রিশালে বাসচাপায় নিহত বেড়ে ৫

কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, কৃষিই সমৃদ্ধি। স্মার্ট কৃষি হলে স্মার্ট হবে বাংলাদেশ। ফসলে জৈব সার দিলে আমরা পাবো ফসলের আসল স্বাদ।

তবে এ বছর জমিতে আমন ধান প্রবল বর্ষণে পানিতে ডুবে যায়। ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে আংশিক ক্ষতি পুষিয়ে নিতে পারে, সে পরামর্শ দিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তারই ধারাবাহিকতায় কৃষির আধুনিকায়নে কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা