ছবি: সংগৃহীত
ফিচার

জ্বালানি খরচ বৃদ্ধি, হুমকিতে কৃষিক্ষেত্র

জেলা প্রতিনিধি: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ গণপরিবহন, কৃষি ও নিত্যপণ্যের খরচে দিশেহারা কৃষক। বাড়তে থাকা এ ভোগান্তির কারণে কৃষিক্ষেত্র হুমকিতে পড়ছে।

আরও পড়ুন: আজ দুপুরের মধ্যে কমবে বৃষ্টি

মাদারীপুর সদর উপজেলার কৃষক তোবারেক আকন আক্ষেপ নিয়ে বলেন, আগে ধান, পাট, মুসুরি ডাল, সরিষা চাষ করে ভালো লাভ হতো। কারণ তখন জ্বালানি তেলের দাম কম ছিল, পরিবহন ও সেচেও খরচ কম হতো। এখন সব কিছুর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য খরচ বেশি হয়, লাভ হয় না।

তিনি বলেন, আগে প্রতি বিঘা জমিতে খরচ হত ৮-১০ হাজার টাকা। এখন খরচ ১৫-২০ হাজার টাকা। কিভাবে আমরা ফসল রোপণ করবো। জ্বালানি তেলের দাম এরকম থাকলে পরবর্তীতে আমরা আর কৃষি কাজ করতে পারবো না। সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন একটু জ্বালানির তেলের দাম কমিয়ে দেয়।

আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

অপর এক কৃষক মোশারেফ আকন বলেন, এবার পাটে প্রতি মণে খরচ হয়েছে ১০০০ টাকার ওপরে। পাট বিক্রি করা হইছে ৮০০-৯০০ টাকা। অতিরিক্ত ভালো পাটের দাম দিয়েছে ১২০০ টাকা। এবার পাট যা চাষ করেছি, তা উৎপাদনের চাইতে বিক্রির দাম কম পাওয়ায় লোকসান হয়েছে।

তিনি আরও বলেন, এভাবে যদি পাট উৎপাদন করে ন্যায্য দাম না পাওয়া যায়, তাহলে আগামীতে আর পাট চাষ করে কি হবে! মূল্য কথা, আগে জ্বালানি তেলের দাম কম ছিল। এখন জ্বালানির তেলের দাম বেশি থাকায় এরকম হয়েছে। সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে দিলে, সঠিক দাম পাবো।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

কেবল তোবারেক আকন ও মোশারফ আকনই নয়, আরও অনেক কৃষক আক্ষেপ জানান, যদি আগামীতে জ্বালানি তেলের দাম না কমে, তাহলে ফসল চাষে খরচ আরও বাড়বে।

এ বিষয়ে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সব খাতে পড়েছে। এখানে আমার একক কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

তিনি বলেন, যদি দাম বৃদ্ধি নিয়ে কেউ অরাজকতা করে এবং সরকারের বেঁধে দেওয়া দামে ভোক্তার চাহিদা মেটানো না হয় তখন আমরা অ্যাকশনে যাবো।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ জানান, কৃষি উৎপাদন হয়তো কমেনি। তবে এর নেতিবাচক প্রভাব সব সেক্টরে পড়েছে।

তিনি বলেন, সারের মূল্য বৃদ্ধিতে খুব বেশি সমস্যা হতো না। এখন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম ও পরিবহন ভাড়া বেড়ে গেছে। ফলে সব কিছুর দাম বেড়ে গেছে। এতে কৃষিখাতে বড় ধরনের প্রভাব পড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা