ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে ২ জন নিহত হয়েছেন। এ সময় রাজকুমার রায় রাজন (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক যশোর কোতোয়ালী থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে। সোহেল রানা যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে। আহত রাজকুমার মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।

আরও পড়ুন: জালিয়াতি চক্রের ১ সদস্য গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ বন্ধু মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্য শার্শা বাজার ভূমি অফিসের সামনে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সোহেল রানা।

খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজকুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজকুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা