শাকিব খান
বিনোদন

বড় চমক নিয়ে আসছেন শাকিব খান!

সান নিউজ ডেস্ক: এবার পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।

আরও পড়ুন: ইমরান খানের অবস্থা স্থিতিশীল

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শাকিব খান তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। পরিচালক সানী সানোয়ারের সঙ্গে চুক্তিপত্র হাতে এক ছবিতে ধরা দেন এই নায়ক-পরিচালক জুটি। ক্যাপশনে লেখেন, “শের খান’ আসছে” (পাশে ‘আগুন’ ইমোজি জুড়ে দেন)।

এ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন? সানী জানালেন, ‘সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগির বাকি কুশলীদের ব্যাপারেও জানানো হবে।’

এর আগে এসকে ফিল্মস-এর ফেসবুক পেজে শের খানের খবর দিয়ে বলা হয়েছিল, “স্বল্প সময়ের মধ্যে ‘শের খান’ নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি ‘শের খান’ চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।”

আরও পড়ুন: ফিরলেন মৌসুমী

সম্প্রতি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা।

এর আগে বুবলী তার পেজে জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা