মৌসুমী
বিনোদন

ফিরলেন মৌসুমী

সান নিউজ ডেস্ক: ঢালিউড সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। রূপের জাদুতে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের দর্শকের মন।

আরও পড়ুন: মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

আবারও বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে মৌসুমীর। ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'দেশান্তর'। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন।

এতে মৌসুমীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে রম্ভা

মৌসুমী বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমার বাঁকবদল হয়েছে। তাই বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছিলাম, তা পেয়েছি 'দেশান্তর' ছবিতে। তাই আনন্দ নিয়েই এ ছবিতে কাজ করেছি।

তিনি আরও বলেন, 'দেশান্তর' দেশভাগ আর মানবিক প্রেমের গল্প নিয়ে নির্মিত। আমরা এর আগে বিভিন্ন ছবিতে দেখেছি, দেশে কোনো বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়কে অন্য ভূখণ্ডে চলে যেতে। কিন্তু সবাই তো দেশ ছেড়ে যাননি। কেউ কেউ অন্য সম্প্রদায়ের সঙ্গে থেকে গেছেন।

সহিংসতার পর দেশে থেকে যাওয়া সেইসব মানুষের গল্পই বলা হয়েছে 'দেশান্তর' ছবিতে। পরিচালক আশুতোষ সুজন উপস্থাপনায় মুনশিয়ানার ছাপ রেখেছেন। ছবি দেখার পর দর্শকও সে কথা স্বীকার করবেন বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন: বিয়ের আগে মা হতে চাইলে আপত্তি নেই

প্রসঙ্গত, মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। সিনেমাটি তখনকার সময়ে তেরো কোটি টাকা ইনকাম করে। যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন। মৌসুমী বনে যান সুপাস্টার। ছিনিয়ে নেয় শীর্ষ নায়িকার আসন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা