ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ের আগে মা হতে চাইলে আপত্তি নেই

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন নাতনিকে বললেন, বিয়ের আগে মা হতে চাইলে আমার আপত্তি নেই।

আরও পড়ুন: বিয়ে করছেন বনি সেনগুপ্ত!

জয়া বলেন, আমি মনে করি, তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত; যার সঙ্গে সবকিছু খোলামেলা আলোচনা করতে পারো। তুমি তাকে বলতে পারো—‘আমি সন্তান চাই, যার বাবা হবে তুমি। কারণ আমি তোমাকে পছন্দ করি। তা হলে চলো আমরা বিয়ে করে নিই, কারণ সমাজ তো এটাই চায়।’ পাশাপাশি আমি এটাও বলতে চাই, তুমি যদি বিয়ের আগেও সন্তানের মা হতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। এ অনুষ্ঠানে এসব কথা বলেন অমিতাভ পত্নী।

আরও পড়ুন: শিগগিরই মা হচ্ছেন আলিয়া!

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।

নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা