বিয়ে করছেন বনি সেনগুপ্ত!
বিনোদন

বিয়ে করছেন বনি সেনগুপ্ত!

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতে টালিগঞ্জের জনপ্রিয় রোমান্টিক জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। এ জুটির রসায়ন বরাবরই মুগ্ধ দর্শকমহল।

আরও পড়ুন : নর্দমায় বাস করছি

ব্যক্তিজীবনেও বনি-কৌশানী চুটিয়ে প্রেম করছেন। প্রেমের নিয়ে দুজনের মধ্যে নেই কোনো লুকোচুরি। সম্পর্ক নিয়ে দুজনেই যথেষ্ট খোলামেলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি পোস্ট করে থাকেন। তাই এই জনপ্রিয় প্রেমিক যুগলের প্রশংসায় ভক্তবৃন্দ পঞ্চমুখ থাকেন।

যদিও চলতি বছরে এ জুটির সম্পর্ক ভাঙ্গনের গুঞ্জন চাউর হয়েছিল। তবে প্রেমিকযুগল গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেন।

অপরদিকে বিয়ে করতে যাচ্ছেন বনি-কৌশানী— এমন গুঞ্জনও বহুবার উঠেছে।

আরও পড়ুন : শাকিব খানের পাশে সব সময় আছি

এবার খোলামেলা ভাষায় ‘হাঙ্গামা ডটকম’ সিনেমার শুটিং সেটে বিয়ের পরিকল্পনার কথা জানালেন বনি সেনগুপ্ত।

দুই বাংলার জনপ্রিয় এ নায়ক বলেন, ‘এত সিনেমার কাজ করছি কারণ সংসার করতে হবে, বিয়ে করতে হবে।’

বিয়ের তারিখ সম্পর্কে বনি সেন বলেন, ‘খুব দেরি করব না। ২০২৪ সালের প্রথমে বিয়েটা সেরে ফেলব।’

আরও পড়ুন : অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

বনি-কৌশানীর পরিবার শুরু থেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানেন। পাশাপাশি তাদের ইচ্ছার সঙ্গে উভয় পরিবারই সহমত পোষণ করেছে।

প্রসঙ্গত, গত বছর পূজার সময় না ফেরার দেশে পাড়ি জমান কৌশানীর মা। এরপর থেকেই প্রেমিকা কৌশানিকে আরও বেশি আগলে রেখেছেন প্রেমিক বনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা