ছবি-সংগৃহীত
বিনোদন

যা রটছে, তার কোনো ভিত্তি নেই

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম মিডিয়া পাড়া।

আরও পড়ুন: কিংবদন্তি হুমায়ূন ফরিদীর জন্মদিন

ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পর বিষয়টি দুই বাংলায় চর্চায় পরিণত হয়।

বিয়েবিচ্ছেদের জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সৃজিত মুখার্জি। বরং মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে সেখান থেকে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সৃজিত।

গুঞ্জনের বিষয়ে সৃজিতের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। সংবাদমাধ্যমটিকে সৃজিত বলেন, ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

গত বছরের নভেম্বরে গুঞ্জন চাউর হয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। এ দুই তারকার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এর সূচনা হয়েছিল। পরবর্তীতে মিথিলা দাবি করেন— ‘এটি মিথ্যা, অনৈতিক।’

আরও পড়ুন: লাল শাড়ি’র জন্য অপেক্ষা করছি

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা