ছবি-সংগৃহীত
বিনোদন

লাল শাড়ি’র জন্য অপেক্ষা করছি

বিনোদন ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। গত বছর প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ সিনেমার সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু।

আরও পড়ুন: অভিনয় ছেড়ে দিলেন পপি

ছবিটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তাকে সঙ্গ দিয়েছেন সাইমন সাদিক।

ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে, চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম সিনেমার মতো 'লাল শাড়ি'র জন্য অপেক্ষা করছি। একই রকম অনুভূতি হচ্ছে আমার মধ্যে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। এই সিনেমার প্রকাশিত প্রথম গান 'রঙে রঙে সঙে সঙে' দর্শক-শ্রোতারা খুবই পছন্দ করেছে। আমার বিশ্বাস তারা সিনেমাটাও পছন্দ করবে।

আরও পড়ুন: নতুন ব্যবসায় নয়নতারা!

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

এই সিনেমায় তার বিপরীতে আছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

অপু বিশ্বাস অভিনীত 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। তার বিপরীতে অভিনয় করেছিলেন জয় চৌধুরী।

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা