ছবি-সংগৃহীত
বিনোদন

টলিউডের নতুন সিনেমায় ফারিয়া

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক। এরপর দুই বাংলার বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে। এবার ওপার বাংলার একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

নাম ঠিক না হওয়া এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা সোমরাজ মাইতি। তিনি টিভি সিরিয়ালে জনপ্রিয়, এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টা করছেন। সিনেমাটি নির্মাণ করবেন বাবা যাদব।

আরও পড়ুন : বাবা হলেন নায়ক রোশান

সিনেমাটি সর্ম্পকে সোমরাজ বলেন, এর গল্প আদ্যোপান্ত রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর। মূলত বিদেশেই শুটিং হওয়ার পরিকল্পনা আছে। আকর্ষণীয় লোকেশনে ঝকঝকে ছবি যদি দেখা যায় বড় পর্দায়, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। সে বিশ্বাস আছে আমার। তাই সিনেমাটিও সেভাবেই তৈরি করার চেষ্টা করছি আমরা।’

গতকাল ২৪ মে সিনেমাটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। মহরতের দেড় হালি ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নুসরাত ফারিয়া। যেখানে তাকে নির্মাতা, নায়কসহ টলিউডের আরও একাধিক তারকা ও কুশলীর সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে শুধু এটুকু বলেছেন, ‘এটা আমার পরবর্তী কাজ।’

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দিলেন পপি

মহরত হলেও এখনই শুরু হচ্ছে না ছবিটির শুটিং। কেননা সোমরাজের হাতে যেমন রয়েছে অন্য একটি ছবির কাজ, আবার ফারিয়াও ঢাকায় শিডিউল দিয়ে রেখেছেন। সেগুলো সেরে কয়েক মাস পরই কাজটিতে নামবেন তারা।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমার নাম ‘আবার বিবাহ অভিযান’। সিনেমাটি গত ২৫ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এই সিনেমাটিতে ফারিয়া ছাড়াও আছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা