ছবি-সংগৃহীত
বিনোদন

বাবা হলেন নায়ক রোশান

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মত বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বুধবার (২৪ মে) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী তাহসিনা এশা। গত ৬ মে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন রোশান। অনুষ্ঠানের ১৮ দিনের মধ্যে বাবা হলেন তিনি।

আরও পড়ুন : বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি দিলেন এই অভিনেতা।

বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোশানের স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দেন।

প্রথমবার বাবা হওয়ায় উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে! দুই পরিবারের সবাই খুশি।’

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দিলেন পপি

মেয়ের নাম এখন চুড়ান্ত করা হয়নি। শিগগির আকিকার মাধ্যমে মেয়ের নাম জানাবেন বলেও জানান রোশান।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুন রোশানের উত্তরার বাসায় গোপনে তাহসিনা এশাকে বিয়ে করেন। চলতি মাসে গোপন বিয়ের খবর জানান রোশান। শনিবার (৬ মে) বিয়ের তিন বছর পর এসে দুই পরিবারের সম্মতিতে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেন এই দম্পতি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা