ফাইল ছবি
শিক্ষা

দেশের প্রথম এডুকেশন এক্সপো ৫ জুন

শিক্ষা ডেস্ক: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০২৩। এডুকেশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ইরাব) আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: আইইউটি’র ৩৫তম সমাবর্তন অনুষ্ঠিত

সোমবার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় দেশ-বিদেশে উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এক ছাদের নিচে বসেই সব ধরনের তথ্য পাবে। এই এক্সপোতে শতভাগ পর্যন্ত শিক্ষাবৃত্তি নিয়ে উপস্থিত থাকবে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়েও হাজির থাকবেন।

আরও পড়ুন: ২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে এসএসসি

দিনব্যাপী এই এক্সপো সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা থাকছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বিষয় নির্বাচন নিয়ে থাকছে পাবলিক লেকচার। যাতে উপস্থিত থাকবেন শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা, দেশবরেণ্য শিক্ষাবিদ ও সেলিব্রেটিরা।

আয়োজকরা জানান, এক্সপো উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। শিক্ষার্থীরা যেকোনো সময় এই www.bangladesheducationexpo.com ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্র্রেশন করলে লটারিতে থাকছে ল্যাপটপ, ট্যাব, মোবাইলসহ বিভিন্ন পুরষ্কার। রেজিস্ট্রেশন ছাড়াও মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা