শ্রীলেখা মিত্র
বিনোদন

আমার অনেক টাকা চাই

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: পুরুষেরা আমাকে ভয় পায়

বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন তিনি।

রবিবার (৩০ অক্টোবর) ফেসবুক আইডি থেকে নিজের একটি বিশেষ ইচ্ছার কথা জানিয়ে শ্রীলেখা লিখেছেন, অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।

তিনি আরও লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। ’ নিজের ইচ্ছাপূরণে জোর দিয়ে অভিনেত্রী আরো লেখেন, ‘মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে। ’

শ্রীলেখার পোস্টে তাঁর শুভাকাঙ্ক্ষীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (টেট) ইস্যুতেও সরব ভূমিকা রাখছেন শ্রীলেখা। আন্দোলনকারীদের সমর্থনে রাজপথে নেমে এসেছিলেন তিনি। রাস্তায় মিছিল-মিটিংও করেছেন।

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত সামান্থা

এ ছাড়া অসহায় নারী, শিশু ও প্রাণীদের প্রতি শ্রীলেখার মমতা সব সময় চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও মতামত জানান অভিনেত্রী।

ভালো কাজে উপস্থিত থাকা ও সমর্থন দেওয়ার বিষয়ে শ্রীলেখার বরাবরই সুনাম রয়েছে টলিউডে। ভক্তরাও অভিনেত্রীর সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন নিয়মিত।

এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটে কম নয়। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা