সানি লিওন
বিনোদন

রেগে গেলেন সানি

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। জনপ্রিয়তায়ও শীর্ষে তিনি। সেই লাস্যময়ী সানি বিমানবন্দরে মেজাজ হারালেন।

আরও পড়ুন: নর্দমায় বাস করছি

গতকাল শনিবার মুম্বাই এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। এসময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

দেখা যায়, এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। এসময় ছবি তোলার জন্য পোজ দেন সানি লিওন। ছবি তোলার পর এয়ারপোর্টের ভেতরে প্রবেশের জন্য হাঁটতে শুরু করেন। এসময় একজন হিন্দিতে সানি লিওনকে ধন্যবাদ জানান। আর এতেই খানিকটা বিপত্তি বাধে!

আরও পড়ুন: গান শুনিয়ে ক্যাটকে ঘুম পাড়ান ভিকি

কারণ হিন্দিতে ধন্যবাদ জানোনার বাক্যটি কানে পৌঁছানোর পর থেমে যান সানি লিওন। শুধু তাই নয়, ওই পাপারাজ্জির দিকে ফিরে আসেন এবং কিছুটা রাগান্বিত দৃষ্টিতে হিন্দিতে প্রশ্ন করেন—‘আপনি কি ভাবছেন আমি হিন্দি বলতে পারি না? আপনারা আমাকে ইংরেজিতে প্রশ্ন করেন বলেই তো আমি ইংরেজি ভাষায় উত্তর দিই।’ যদিও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে হেসে কথা বলতে বলতে চলে যান সানি।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা