বিনোদন

গান শুনিয়ে ক্যাটকে ঘুম পাড়ান ভিকি

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তরুণ হার্টথ্রব ভিকি কৌশল। গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তারা।

আরও পড়ুন: এবার দক্ষিণী সিনেমায় ক্যাটরিনা!

সম্প্রতি নিজেদের দাম্পত্য জীবনের কিছু ‘সিক্রেট’ ফাঁস করেছেন ক্যাটরিনা। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পিঙ্কভিলাকে দেওয়া ইন্টারভিউতে ক্যাটরিনা জানিয়েছেন, ভিকি নাচ করতে আর গান গাইতে ভীষণ ভালোবাসেন। ভিকির এই গুণ তারও খুব পছন্দের। যখন ভিকি কৌশল নাচেন সেটা দেখে নাকি অভিনেত্রীর মন ভরে যায়, যেমনটা তার গান শুনে হয়ে থাকে। এমনকি অভিনেত্রী যখন ঘুমাতে পারেন না তখন ভিকি তাকে গান গেয়ে ঘুম পাড়ান। কিন্তু ভিকি কিছু বিষয়ে ভীষণ একগুঁয়ে সেটা ক্যাটরিনার মোটেই পছন্দ নয়।

সেই ইন্টারভিউতে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয় তার এবং সালমান খানের রসায়ন কেমন? অভিনেত্রীর ভাষ্যে, ‘ভীষণ মজার।’ আলিয়া ভাটের সঙ্গে নাকি তার বিশেষ সম্পর্ক। একই মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়েও করেন ক্যাট। শাহরুখ খান নাকি তাকে একাধিক বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে থাকেন।

আরও পড়ুন: নির্মাতারা আমার ফিটনেস পছন্দ করে

আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ক্যাটরিনার নতুন সিনেমা ‘ফোন ভূত’। এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টরকে। এছাড়া বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ক্যাটরিনা এবং সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। এই সিনেমা পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। জি লে জারা সিনেমায়ও নাকি তিনি সই করেছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

অন্যদিকে ভিকি কৌশলের একাধিক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় আছে মেঘনা গুলজার পরিচালিত ‘শাম বাহাদুর’। ‘গোবিন্দ নাম মেরা’ নামে আরেকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা