বিনোদন

বিয়ে করলেন দুই নারী (ভিডিও)

সান নিউজ ডেস্ক : সমলিঙ্গের হয়েও এবার বিয়ে করলেন দুই নারী মডেল। একজনের নাম ম্যারিয়ানা ভারেলা, অন্যজনের নাম ফ্যাবিওলা ভ্যালেন্টিন। গত ২৮ অক্টোবর বিয়ে করেছেন তারা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন এই সমকামী দম্পতি।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন একসঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত এ ভিডিওতে শেয়ার করেছেন। পাশাপাশি বিয়ের মুহূর্তের কিছু অংশ ভিডিওটিতে শেয়ার করেছেন তারা। তাতে দেখা যায়, বিয়ের দিন সাদা রঙের পোশাকে সেজেছিলেন তারা। ক্যাপশনে লিখেছেন—‘আমাদের সম্পর্কটি গোপন রেখেছিলাম। আমাদের বিশেষ দিন ২৮ অক্টোবর ২০২২, সবাইকে তা জানিয়ে দিলাম।’

ম্যারিয়ানা ভারেলা আর্জেন্টিনার নাগরিক। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্জেন্টিনা’ বিজয়ী তিনি। ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে পোয়ের্তো রিকোর বাসিন্দা ফ্যাবিওলা ভ্যালেন্টিন। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস পোয়ের্তো রিকো’-এর সেরা তিনে জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন ম্যারিয়ানা ও ফ্যাবিওলা। এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সেরা দশে জায়গা পান তারা দু’জনেই। মূলত, এ প্রতিযোগিতার আসর থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। পরে তা রূপ নেয় প্রেমে; অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা